ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী সপ্তাহে পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:০০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আগামী সপ্তাহে রাশিয়ার রাজধানী মস্কোয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। গ্যাস রপ্তানিকারক দেশগুলোর সম্মেলনে অংশ নিতে তিনি রাশিয়া সফর করবেন। এ তথ্য জানায় ফরাসি বার্তা সংস্থা এএফপি।

ইরানের সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালির বরাতে জানা যায়, পেজেশকিয়ান আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) মস্কো যাবেন।

বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা এবং ভূরাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন জালালি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে মস্কো ও তেহরানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, আগামী সপ্তাহে দুই দেশের প্রেসিডেন্টের উপস্থিতিতে আলোচনা হবে। চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইরান সফর করেন। এ সময় আরাগচি দুই দেশের সহযোগিতাকে আগের যে কোনো সময়ের চেয়ে ঘনিষ্ঠ বলে উল্লেখ করেন।

অক্টোবরে পুতিন বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত রাশিয়া। গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে হামলার পর সংঘাত বন্ধে আলোচনা স্থবির হয়ে রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে ভাইয়ের হাতে ভাই হত্যার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার

আগামী সপ্তাহে পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

আপলোড সময় : ০৪:০০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬