ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার কাইরন পোলার্ড। তিনি মাহেলা জয়াবর্ধনের স্থলাভিষিক্ত হচ্ছেন।
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালের আইপিএল শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন পোলার্ড। ১৮৯ ম্যাচে ১৪৭.৩২ স্ট্রাইক রেটে ৩৪১২ রান এবং ৬৯ উইকেট নিয়ে আইপিএলে অসামান্য পারফরম্যান্স দেখিয়েছেন তিনি।
২০২২ মৌসুমে খেলোয়াড় হিসেবে সর্বশেষ আইপিএল খেলার পর ২০২৩ সালে মুম্বাইয়ের ব্যাটিং কোচের দায়িত্ব নেন পোলার্ড। টানা চার মৌসুম সফলতার সঙ্গে ব্যাটিং কোচের দায়িত্ব পালনের পর এবার তাকে প্রধান কোচের পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর পোলার্ড উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব পাওয়া আমার জন্য অনেক বড় সম্মানের।’
মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক নীতা আম্বানি পোলার্ডের এই নতুন পদোন্নতিতে আনন্দিত। তিনি বলেন, ‘পোলার্ড গত ১৬ বছরে আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।’
অনলাইন ডেক্স 























