ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডাবল সেঞ্চুরির পরও হেরে ব্রুক বললেন, ‘এটাই জীবন, এটাই ক্রিকেট’

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

হ্যারি ব্রুক ১১৪ বলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন, যা তাকে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়তে সহায়তা করেছে। তার ব্যাটিং তাণ্ডবে ইংল্যান্ড ৪২৯ রানের পুঁজি পায়। তবে, শ্রীলঙ্কার কাছে ২ উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছে তারা। ম্যাচ শেষে ব্রুক বলেন, ‘এটাই জীবন, এটাই ক্রিকেট।’

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কা ৮ উইকেট খুইয়ে মাত্র ১ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায়। ইংল্যান্ডের ৪ উইকেটে ৪২৯ রান করার পরও তারা জয় পায়নি। ব্রুকের ২১ চার ও ১০ ছক্কায় সাজানো ১১৬ বলে ২০২ রানের ইনিংসটি বিফলে যায়।

ব্রুক ম্যাচ শেষে বলেন, ‘৪৩০ রানের লক্ষ্য রক্ষা করতে না পারাটা অত্যন্ত হতাশাজনক। তবে শ্রীলঙ্কাকে টুপিখোলা অভিনন্দন, তারা অসাধারণ খেলেছে।’ তিনি আরও জানান, ইংল্যান্ডের বোলিং দক্ষতা অনুযায়ী কার্যকর ছিল না এবং শ্রীলঙ্কা সুযোগটি পুরোপুরি কাজে লাগিয়েছে।

তিনি বলেন, ‘এটি চরম হতাশাজনক হলেও আমরা জানি ঠিক কোথায় আমাদের ভুলগুলো হয়েছে। আমরা আগামী দুই-এক দিনের মধ্যে বিস্তারিত আলোচনা করবো। লাহোরে অনুষ্ঠেয় ফাইনালে পৌঁছানোর লক্ষ্য পূরণ করার জন্য পরবর্তী ম্যাচগুলোতে আমাদের সামনে দারুণ সুযোগ রয়েছে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মির্জা আব্বাস হাসপাতালে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে গেলেন

ডাবল সেঞ্চুরির পরও হেরে ব্রুক বললেন, ‘এটাই জীবন, এটাই ক্রিকেট’

আপলোড সময় : ০৫:০০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬