ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাবুগঞ্জের ক্ষুদ্রকাঠীতে মেম্বার প্রার্থীদের নিয়ে জনসংলাপ অনুষ্ঠিত হবে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৩৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠীতে ‘জনতার মুখোমুখি ভবিষ্যৎ মেম্বার’ শীর্ষক জনসংলাপের আয়োজন করা হয়েছে। ক্ষুদ্রকাঠী মাদকবিরোধী সংঘের উদ্যোগে আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় ক্ষুদ্রকাঠী দিঘিরপাড় বটতলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনার। বিশেষ অতিথি হিসেবে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম এবং রহমতপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. সুমন সিকদার উপস্থিত থাকবেন।

বাবুগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মো. আ. হামিক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। সঞ্চালনা করবেন ক্ষুদ্রকাঠী বাইতুল আমান জামে মসজিদের সভাপতি আরাফাত হোসেন ফরিদ।

আয়োজকেরা আশা করছেন, এ জনসংলাপের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সম্ভাব্য জনপ্রতিনিধিদের সরাসরি মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা, জনদুর্ভোগ নিরসন, সামাজিক নিরাপত্তা এবং মাদক নিয়ন্ত্রণসহ জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হবে।

ক্ষুদ্রকাঠী মাদকবিরোধী সংঘের এ উদ্যোগের লক্ষ্য হলো মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়ানো। স্থানীয় পর্যায়ে একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে জনপ্রতিনিধি, প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতকে ভোট দেওয়ার আফসোস করছেন অনেকেই: মীর শাহে আলম

বাবুগঞ্জের ক্ষুদ্রকাঠীতে মেম্বার প্রার্থীদের নিয়ে জনসংলাপ অনুষ্ঠিত হবে

আপলোড সময় : ০২:৩৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬