ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রুয়েটের বাসে প্রধানমন্ত্রী: স্নাইপার মন্তব্যকারী শনাক্ত, আইনি ব্যবস্থা চলছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

রাজশাহী সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা নিয়ে ফেসবুকে ‘স্নাইপার’ সংক্রান্ত মন্তব্য করা এক ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। রাজশাহী মহানগর বিএনপির নেতারা মন্তব্যটিকে উদ্বেগজনক উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন। চলন্ত বাস থেকে স্থানীয়দের শুভেচ্ছার জবাব দেন তিনি।

প্রধানমন্ত্রীর বাসে যাতায়াতের বিষয়টি নিয়ে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়, যেখানে প্রধানমন্ত্রীর জন্য বুলেটপ্রুফ বাস ব্যবহার না করার বিষয়টি প্রশ্নবিদ্ধ করা হয়। পোস্টের মন্তব্যের ঘরে এমডি আবু বকর সিদ্দিক নামের একজন ব্যবহারকারী ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করেন।

রাজশাহী মহানগর বিএনপির নেতারা মন্তব্যটির উদ্দেশ্য ও প্রেক্ষাপট তদন্তের দাবি জানিয়েছেন। তারা বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে এমন মন্তব্যের গুরুত্ব রয়েছে এবং এর সঙ্গে বাস্তব কোনো হুমকির সম্পর্ক আছে কি না, তা নিশ্চিত হওয়া প্রয়োজন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান মন্তব্যটিকে উদ্বেগজনক ও অপরাধমূলক হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, ইতিমধ্যে মন্তব্যকারীকে শনাক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র থেকে ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

রুয়েটের বাসে প্রধানমন্ত্রী: স্নাইপার মন্তব্যকারী শনাক্ত, আইনি ব্যবস্থা চলছে

আপলোড সময় : ১২:২০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬