ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি ফ্যামিলি বিজনেস গবেষণায় বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায়

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২০০ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পারিবারিক ব্যবসা (ফ্যামিলি বিজনেস) বিষয়ক গবেষণায় বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে। জার্মানিভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ওয়াইফু ফাউন্ডেশন সম্প্রতি প্রকাশিত ‘ফ্যামিলি বিজনেস রিসার্চ ইনডেক্স ২০২৬’-এ ঢাবি ৭৪তম অবস্থানে রয়েছে।

এই সূচকটি প্রথমবারের মতো প্রকাশ করা হয়েছে, যা বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর পারিবারিক ব্যবসা গবেষণায় অবদান মূল্যায়ন করে। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ‘ওপেনঅ্যালেক্স’ এ প্রকাশিত গবেষণার ভিত্তিতে এই র‍্যাঙ্কিং তৈরি করা হয়েছে। গবেষণাকর্ম ও সংশ্লিষ্ট জার্নালের মানকে মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়েছে।

ওয়াইফু ফাউন্ডেশন ২০০৯ সালে জার্মানির উইটেন শহরে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি পারিবারিক ব্যবসা, উদ্যোক্তা পরিবার এবং এর দীর্ঘমেয়াদি উন্নয়ন নিয়ে গবেষণা ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এই অর্জনকে আনন্দের ও গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের গবেষণাকর্মে উৎসাহ জোগাবে।

উপাচার্য আরও জানান, গবেষণার গুণগত মান বৃদ্ধি এবং নতুন জ্ঞান সৃষ্টির মাধ্যমে ঢাবিকে বিশ্ব-দরবারে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে যাবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এনসিপি ও জামায়াতের বিরুদ্ধে রাশেদ খানের অভিযোগ

ঢাবি ফ্যামিলি বিজনেস গবেষণায় বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায়

আপলোড সময় : ০৪:১৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬