ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

বগুড়া মহানগরের সাতমাথায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে রাদিয়াদ হুসাইন ওরফে বর্ণকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। বর্ণ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত।

বুধবার (২১ অক্টোবর) ভোরে বগুড়ার গাবতলী উপজেলার কামারচট্ট এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে বগুড়া শহরের সাতমাথায় স্লোগান দিয়ে টেম্পল রোড হয়ে ফতেহ আলী বাজারের দিকে হেঁটে যান বর্ণ। পরে ছবি দেখে তাকে শনাক্ত করা হয়।

বর্ণ গাবতলী উপজেলার কামারচট্ট গ্রামের মৃত শাহিনুর প্রামাণিকের ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত গাবতলী উপজেলা ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদক। পরিচয় শনাক্তের পর বুধবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গাবতলী থানার ওসি রাকিব হোসেন জানান, বর্ণের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। এর আগে বৈষম্যবিরোধী একটি মামলায় গ্রেফতার হয়ে তিনি কারাগারেও ছিলেন। তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগও রয়েছে। গ্রেফতারের পর বুধবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এনসিপি ও জামায়াতের বিরুদ্ধে রাশেদ খানের অভিযোগ

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপলোড সময় : ০১:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬