ঢাকা ০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাহাঙ্গীর হত্যাকাণ্ডে নতুন মোড়, ফোনালাপের তথ্য প্রকাশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

কিশোরগঞ্জের মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় নতুন তথ্য প্রকাশ পেয়েছে। হত্যাকাণ্ডের পর আটক মো. হেলালের সঙ্গে নিহত জাহাঙ্গীরের স্ত্রী তাসলিমা আক্তার চৌধুরীর ৯ মিনিট ১৮ সেকেন্ডের একটি ফোনালাপ সামনে এসেছে। ফোনালাপে হেলাল দাবি করেন, জাহাঙ্গীরকে হত্যার জন্য নয়, বরং তার হাত কেটে ফেলার উদ্দেশ্যে তাদের ভাড়া করা হয়েছিল।

হেলাল অভিযোগ করেন, জাহাঙ্গীরের ছোট ভাই আলমগীর শিকদার তাদের ভাড়া করেছিলেন এবং তাদের নির্দেশ দেওয়া হয়েছিল যে, যেভাবেই হোক জাহাঙ্গীরের একটি হাত কেটে ফেলতে হবে। তিনি আরও জানান, তারা পেশাদার খুনি নন এবং টাকার লোভে এ কাজে জড়িত হয়েছেন।

ফোনালাপে হেলাল বলেন, তার বন্ধু রিয়াজের মাধ্যমে আলমগীরের সঙ্গে যোগাযোগ হয়। তিনি অভিযোগ করেন যে, আলমগীরের নাম বলার কারণে তাদের মারধর করা হচ্ছে। হেলাল দাবি করেন, তিনি ম্যাজিস্ট্রেটকে বলেছেন যে, এ কাজ আলমগীর করিয়েছেন।

নিহত জাহাঙ্গীরের স্ত্রী তাসলিমা বলেন, তারা আগে থেকেই আলমগীরের বিরুদ্ধে সন্দেহ পোষণ করতেন এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চান। তিনি জানান, শনিবার মিঠামইনবাসী হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করবেন।

এদিকে, আলমগীর শিকদার অভিযোগগুলো ভিত্তিহীন দাবি করে বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তিনি জানান, তিনি বর্তমানে সুইজারল্যান্ডে অবস্থান করছেন। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার মোহাম্মদ জানান, হত্যাকাণ্ডের পর থেকে ১৫ জনকে আটক করা হয়েছে এবং মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভারতের মুসলিমদের অধিকার রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

জাহাঙ্গীর হত্যাকাণ্ডে নতুন মোড়, ফোনালাপের তথ্য প্রকাশ

আপলোড সময় : ০১:২৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬