ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সে মানবদেহে শামোন্ডা ভাইরাস শনাক্ত, রোগীর মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

ফ্রান্সে প্রথমবারের মতো মানুষের শরীরে গবাদিপশুর রোগ হিসেবে পরিচিত শামোন্ডা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গুরুতর অসুস্থতার কারণে চিকিৎসা নিচ্ছিলেন এমন এক ব্যক্তির শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। লিঁও শহরে অবস্থানরত এ রোগীর রোগ প্রতিরোধক্ষমতা মারাত্মকভাবে দুর্বল ছিল। অক্টোবরের শুরুর দিকে তিনি মারা যান। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, ওই সংক্রমণের কারণেই তিনি মারা গেছেন কি না কিংবা তার মৃত্যুর পেছনে ভাইরাসটির কোনো ভূমিকা আছে কি না।

ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভাইরাসটি সম্পর্কে এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে বলা যায়, সাধারণ মানুষের জন্য এখনো এ নিয়ে কোনো জনস্বাস্থ্যের ঝুঁকি শনাক্ত হয়নি। এত দিন শামোন্ডা ভাইরাসকে এমন একটি ভাইরাস হিসেবে বিবেচনা করা হতো, যা মানুষকে সংক্রমিত করতে পারে না।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, পূর্ব ফ্রান্সে রক্তচোষা মাছির মতো কিছু ক্ষুদ্র পতঙ্গের কামড়ে ওই ব্যক্তি সম্ভবত সংক্রমিত হয়েছিলেন। বসন্ত ও গ্রীষ্মকালে ওই অঞ্চলের প্রাণীদের মধ্যে ভাইরাসটি ছড়াচ্ছিল বলে তথ্য পাওয়া গেছে।

শামোন্ডা ভাইরাস সাধারণত কামড়ানো মাছি বা ডাঁশজাতীয় ক্ষুদ্র পতঙ্গের মাধ্যমে প্রাণীদের মধ্যে ছড়ায়। ১৯৬০-এর দশকের মাঝামাঝি প্রথম ভাইরাসটি শনাক্ত হয় নাইজেরিয়ায়। এরপর পশ্চিম, পূর্ব ও দক্ষিণ আফ্রিকার পাশাপাশি জাপানেও বিভিন্ন সময় গবাদিপশুর মধ্যে এর সংক্রমণ দেখা গেছে। চলতি বছরের গ্রীষ্মে ইউরোপের গবাদিপশুর খামারেও প্রথমবারের মতো ভাইরাসটি শনাক্ত হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এনসিপির নতুন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন, ছয় নারী যুগ্ম আহ্বায়ক

ফ্রান্সে মানবদেহে শামোন্ডা ভাইরাস শনাক্ত, রোগীর মৃত্যু

আপলোড সময় : ০১:৫৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬