ঢাকা ০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও সবজিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ হ্নীলার ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে আব্দুল্লাহ (২৭) এবং চকরিয়া উপজেলার মাতামুহুরি রামপুর এলাকার মো. দুলালের ছেলে মুহাম্মদ ইয়াছিন (২৫)। তারা দুজনই পিকআপের আরোহী ছিলেন।

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, চকরিয়া থেকে কক্সবাজারগামী সবজিবাহী পিকআপটি (চট্টমেট্রো-ন-১১-৮৪৫১) নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় পৌঁছালে চট্টগ্রাম অভিমুখী শ্যামলী এনআর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-২০৭৭) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের দুই আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত দুজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া সাংবাদিকদের জানান, নিহতদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভারতের মুসলিমদের অধিকার রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

চকরিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

আপলোড সময় : ১২:১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬