ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ১২ বছরের ছাত্রীর ধর্ষণের অভিযোগ, তিন আসামি গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ১২ বছর বয়সী এক চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্টেনে পড়াশোনা করে। তার বাবা প্রায় ছয় বছর আগে মারা যান। মা ও বড় বোন চাকরি করায় শিশুটি বেশিরভাগ সময় বাড়িতে একা থাকত। গত মে মাসে শিশুটির চাচাতো ভাই তাকে ফুসলিয়ে ধর্ষণ করে এবং পরে অন্যান্য আসামিরাও একইভাবে ধর্ষণ করে।

শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে অভিযুক্ত চাচাতো ভাই তাকে গোপনে ওষুধ খাওয়ায়, যার ফলে বুধবার ভোরে শিশুটির পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয় এবং গর্ভপাত ঘটে। পরে শিশুটি তার মায়ের কাছে পুরো ঘটনা জানায়।

পরিবারের সদস্যরা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের একটি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, মামলার চার আসামির মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজন পলাতক রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভোটের পর পূজামণ্ডপে জামায়াত নেতাদের অনুপস্থিতি নিয়ে মন্তব্য মীর শাহে আলমের

গাজীপুরে ১২ বছরের ছাত্রীর ধর্ষণের অভিযোগ, তিন আসামি গ্রেপ্তার

আপলোড সময় : ১২:০০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬