জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী শুক্রবার ভারতের মুসলিমদের নাগরিকত্ব ও ভোটাধিকার নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে এই আহ্বান জানান।
স্ট্যাটাসে পাটওয়ারী উল্লেখ করেন, বাংলাদেশে হিন্দুদের দখল হয়ে যাওয়া জমি উদ্ধার নিয়ে অনেকেই নীরব থাকেন। একইভাবে ভারতে মুসলিম পরিচয়ের কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ নিয়েও অনেকের নীরবতা রয়েছে।
তিনি বলেন, অধিকার ও ন্যায়বিচার কখনো ধর্ম, জাতি কিংবা সীমান্তের পরিচয় দেখে নির্ধারিত হতে পারে না। বাংলাদেশের হিন্দুদের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার পাশাপাশি ভারতের মুসলিমদের নাগরিকত্ব ও ভোটাধিকার নিয়েও কথা বলতে হবে।
পাটওয়ারী আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পদ দখলের বিরুদ্ধে সকলের একই অবস্থান থাকতে হবে। তিনি উল্লেখ করেন, ধর্মীয় পরিচয় যাই হোক, কারও সম্পদ দখল কিংবা অধিকার হরণ গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান সর্বজনীন হতে হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে সবার জন্য।
অনলাইন ডেক্স 






















