ঢাকা ০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার সৈকতে আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

কক্সবাজার সৈকতের হিমছড়ির অনিরাপদ পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ থাকা একজন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১০টার দিকে তার মরদেহ ভেসে আসে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের বীচকর্মীদের সুপারভাইজার মাহবুবুর রহমান।

উদ্ধার হওয়া মরদেহটি মুহাম্মদ হারুন (২১) বলে পরিচয় সনাক্ত করা হয়েছে। তিনি চট্টগ্রামের বায়েজিদ এলাকার বাসিন্দা। বুধবার বিকেলে হিমছড়ির ম্যারিনা রিসোর্টের জাদুঘর-সংলগ্ন সৈকতে অনিরাপদ পয়েন্টে গোসলে নেমে স্রোতে ভেসে তিন পর্যটক তরুণের মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান।

বীচ কর্মী মাহবুব জানান, হারুনের মরদেহ উদ্ধার হলেও অপর নিখোঁজ এসএম নাফিসুর রহমান নিবিড় (২৩)’র হদিস এখনো মিলেনি। জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহি ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম বলেন, বুধবার সলিলসমাধি হওয়া তরুণদের মধ্যে আল মাহিবুর ইবনে মোকাররম (২৪) ও সাইবুল হক জিসান (২৩) রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ১৮ অক্টোবর ঢাকার উত্তরা থেকে সাত তরুণ বান্দরবানের উদ্দেশ্যে রওনা হন। সেখানে দুই দিন ভ্রমণ শেষে ২১ অক্টোবর কক্সবাজারে পৌঁছান। তারা হিমছড়ি প্যাঁচার দ্বীপ জাদুঘরসংলগ্ন ‘সৌরণেষ্ট’ নামক রিসোর্টে ওঠেন এবং বিকালে সমুদ্রে গোসল করতে যান। তবে এটি গোসল করার জোন ছিল না।

নিখোঁজ পর্যটকদের উদ্ধারে তল্লাশি কার্যক্রম শুরু করেছে বীচ কর্মী, লাইফগার্ড ও ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের পুলিশ সুপার নিশাদ এঞ্জেলা জানান, সৈকতের ঐ পয়েন্টটি গোসলের জন্য প্রসিদ্ধ নয় এবং সেখানে গোসল করতে আসা তরুণদের কেউই সাঁতার জানতেন না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শেরপুরে খালের পানিতে ভাসমান ড্রাম থেকে নারীর মরদেহ উদ্ধার

কক্সবাজার সৈকতে আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার

আপলোড সময় : ১২:৩৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬