ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেশার টাকা না পেয়ে বাড়িতে আগুন দিল যুবক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০১:০২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২০৪ Time View

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নেশার টাকা না পেয়ে নিজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আইবুর নামের এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের নৈকাহন গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আইবুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, আইবুর নেশাগ্রস্ত। নেশার টাকা না পেয়ে তিনি তার বাবা আব্দুল আউয়ালের বাড়িতে আগুন দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘরের লেপ, তোষক ও খাট পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

পুলিশ আইবুরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে বলে জানান ওসি মো. সবজেল হোসেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এনসিপি ও জামায়াতের বিরুদ্ধে রাশেদ খানের অভিযোগ

নেশার টাকা না পেয়ে বাড়িতে আগুন দিল যুবক

আপলোড সময় : ১২:০১:০২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬