ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলেটের চিঠিতে তথ্য প্রকাশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:২০:২২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বাংলাদেশ দূতাবাস বা জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পূর্বে কিছু জানত না। মৃত্যুদণ্ড কার্যকরের পরও সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বিষয়টি জানায়নি।

জেদ্দা কনস্যুলেটের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, সৌদি গণমাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির খবর প্রকাশের পর কনস্যুলেট মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি জানতে পারে। চিঠিটি ১৮ অক্টোবর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো হয়।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশিরা হলেন নজরুল ইসলাম ও সুইটি আক্তার। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে লিপ্ত হয়ে মসজিদের পবিত্রতা লঙ্ঘন করেছেন। কনস্যুলেটের চিঠিতে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য সরবরাহ না করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

নজরুল ইসলামকে ২০২৩ সালের ১ আগস্ট তথ্যপ্রযুক্তিসংক্রান্ত অপরাধের অভিযোগে আটক করা হয় এবং পরদিন সুইটি আক্তারকে ব্যভিচারের অভিযোগে আটক করা হয়। তবে তাদের বিরুদ্ধে ঘোষিত সাজা সম্পর্কে কোনো তথ্য ছিল না।

কনস্যুলেটের চিঠিতে বলা হয়েছে, সৌদি আরবে তথ্যপ্রযুক্তিসংক্রান্ত অপরাধ কিংবা ব্যভিচারের অভিযোগে বাংলাদেশিদের মৃত্যুদণ্ড দেওয়ার নজির নেই। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির পরিবারের পক্ষ থেকে আইনগত সহায়তার জন্য কোনো আবেদন আসেনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এনসিপি ও জামায়াতের বিরুদ্ধে রাশেদ খানের অভিযোগ

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলেটের চিঠিতে তথ্য প্রকাশ

আপলোড সময় : ০৫:২০:২২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬