ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে হত্যাচেষ্টা মামলায় চার দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, যা উত্তরা পশ্চিম থানায় দায়ের করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. সুমন মিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে রিমান্ডের আদেশ দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, আদালত হত্যাচেষ্টা মামলায় রিমান্ডের আদেশ দিয়েছেন। এর আগে, দিলীপকে মানি লন্ডারিং মামলায় এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
বিকেল সাড়ে তিনটার দিকে দিলীপকে আদালতে হাজির করা হয়। তার পক্ষের আইনজীবী আনোয়ার কবীর বাবুল রিমান্ড বাতিল এবং জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী শামসুদ্দোহা সুমন ও হারুন অর রশিদ এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।
অনলাইন ডেক্স 























