জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, এনসিপি বর্তমানে চোর ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে এবং জামায়াত আওয়ামী লীগের অপরাধীদের পুনর্বাসন কেন্দ্র।
মঙ্গলবার (২০ অক্টোবর) ঝিনাইদহ সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের পক্ষে অবস্থান নিয়ে রাশেদ খান বলেন, বিরোধী দলের ৯০ জন সংসদ সদস্যও স্বরাষ্ট্রমন্ত্রীর মেধা ও যোগ্যতার সমকক্ষ হতে পারবেন না।
তিনি বলেন, জামায়াতের নেতারা গুমের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজপথে নামেনি, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সরকারের আমলে গুমের শিকার হয়েছিলেন। এনসিপির নেতাদের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, তারা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, ফলে এনসিপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গে রাশেদ খান বলেন, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের মতো ব্যক্তিরা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছেন। তিনি দাবি করেন, জামায়াত এখন ক্ষমা প্রার্থনার অজুহাতে আওয়ামী লীগের সাবেক অপরাধীদের আশ্রয় দিচ্ছে।
অনলাইন ডেক্স 
























