ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ও জুয়া বিরোধী কঠোর অবস্থান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২০০ Time View

মাদকদ্রব্য বিক্রি ও সেবন, জুয়াসহ কোনো ধরনের অপকর্ম বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি স্থানীয় প্রশাসন ও পুলিশকে নির্দেশ দিয়ে বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে সাম্প্রতিক বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মধ্যে ঢেউটিন ও অর্থসহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে ১৪০ বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, দলীয় নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, রাজনীতি করতে হলে সাধারণ মানুষের কাছে যেতে হবে এবং তাঁদের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে মন জয় করতে হবে। তিনি নেতাদের পেছনে ঘুরে নেতা হওয়ার রাজনীতির অবসান ঘটিয়ে জনকল্যাণমূলক রাজনীতিতে গুরুত্ব দিতে বলেন।

বিরোধী রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, একটি রাজনৈতিক দলের নিজস্ব রূপরেখা বা গঠনমূলক কর্মপরিকল্পনা নেই। জনগণের উন্নয়নে কাজ না করে তারা সরকার ও অন্যদের অযৌক্তিক সমালোচনায় ব্যস্ত থাকে। বিভক্তি ও অপপ্রচারনির্ভর রাজনীতি সামাজিকভাবে বর্জন এবং ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন প্রসঙ্গে ড. এম এ মুহিত বলেন, সরকার সাধারণ মানুষের দোরগোড়ায় শিক্ষা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ ও সম্মান নিশ্চিত করা হবে। একই সঙ্গে স্বাস্থ্যসেবার মান বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

৬ দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম

মাদক ও জুয়া বিরোধী কঠোর অবস্থান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

আপলোড সময় : ০৩:২৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬