ঢাকা ০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অতিথি তালিকায় নাম না থাকায় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনে যাননি গোলাম পরওয়ার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২০০ Time View

‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত না থাকার কারণ জানালেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। তিনি বলেন, অনুষ্ঠানের দাওয়াতপত্রে সরকারের সব অতিথির নাম থাকলেও বিরোধীদলীয় নেতার নাম ছিল না।

মঙ্গলবার (২০ অক্টোবর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, মন্ত্রীর পদমর্যাদার বিরোধীদলীয় নেতার নাম না থাকায় তিনি সেখানে কীভাবে উপস্থিত হবেন, সেটাও উল্লেখ করা হয়নি। তিনি প্রশ্ন করেন, তাহলে কি তাকে দর্শক সারিতে বসতে হবে?

এর আগে উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের পাশে থাকা উচিত ছিল বিরোধী দলের নেতাদের। তিনি উল্লেখ করেন, বিরোধিতা করার জন্য বিরোধিতা করলে দেশের উন্নয়ন সম্ভব নয়।

প্রধানমন্ত্রী বলেন, সংসদে বিরোধী দল অবশ্যই বিরোধিতা করবে, তবে সেই বিরোধিতা গঠনমূলক হতে হবে। পুরোনো রাজনৈতিক সংস্কৃতিতে থেকে গেলে দেশের অগ্রগতি সম্ভব নয়।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন এবং আধুনিকায়ন করা ওসমানী উদ্যানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে বিজিবির অভিযানে ১২ লাখ টাকার মাদক উদ্ধার

অতিথি তালিকায় নাম না থাকায় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনে যাননি গোলাম পরওয়ার

আপলোড সময় : ০১:০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬