ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৩, আহত ৬ হাজার ৪৭৩

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১০:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ২১৯ Time View

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সারাদেশে রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৭৩ জন নিহত এবং ৬ হাজার ৪৭৩ জন আহত হয়েছেন। মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)’ এই তথ্য জানিয়েছে।

আজ রোববার (১৯ অক্টোবর) সংগঠনটি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, গত নয় মাসে ১ হাজার ১৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিএনপির অন্তর্কোন্দলে ৩৪২টি ঘটনায় ২৬৩২ জন আহত হয়েছেন এবং ৪০ জন নিহত হয়েছেন। বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষে ২ হাজার ১৯০ জন আহত এবং ১১ জন নিহত হয়েছেন। বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে ৫৪৫ জন আহত এবং ৯ জন নিহত হয়েছেন।

এছাড়া, রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১৫০-এর অধিক রাজনৈতিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। নির্বাচনকেন্দ্রিক সহিংসতার ঘটনায় ৪০২টি ঘটনা ঘটেছে, যাতে ২ হাজার ৬২৩ জন আহত এবং ১৩ জন নিহত হয়েছেন।

প্রতিবেদনে সরকারের প্রতি মানবাধিকার রক্ষায় আরও দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। সংগঠনটি নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদেরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষকদল নেতা আটক

৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৩, আহত ৬ হাজার ৪৭৩

আপলোড সময় : ০৪:১০:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬