ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা, ট্রাম্পের মন্তব্য ‘বিপ্লবে যোগ দিই’

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২০:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ২০৭ Time View

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষ, দোকানপাটে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বিভিন্ন শহরের রাস্তায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের পরিস্থিতি নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। তিনি ফ্রান্সকে ‘বিপ্লবের জন্য উপযুক্ত জায়গা’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘চলুন, ফ্রান্সে গিয়ে বিপ্লবে যোগ দিই।’

শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে লাখো মানুষ জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভে অংশ নেন। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, বিক্ষোভে ৫ লাখ ৫০ হাজার মানুষ অংশগ্রহণ করেন। তবে শ্রমিক সংগঠন সিজিটি দাবি করেছে, অংশগ্রহণকারীর সংখ্যা ছিল আট লাখ।

বিক্ষোভের একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। প্যারিসের মেয়র এমানুয়েল গ্রেগোয়ার জানান, শহরের বিভিন্ন সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ সহিংসতা ও লুটপাটে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, যারা ভাঙচুর করেছেন বা হামলা চালিয়েছেন, তাদের বিচারের মুখোমুখি করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ঝিকরগাছায় নসিমন চাপায় ভাই-বোনের মৃত্যু, আহত ৪

ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা, ট্রাম্পের মন্তব্য ‘বিপ্লবে যোগ দিই’

আপলোড সময় : ০৩:২০:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬