ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ২১৫ Time View

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ‘খুব কাছাকাছি’ পৌঁছেছে। তিনি সোমবার (১৯ অক্টোবর) উজবেকিস্তানের সমরকন্দ শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

রুবিও মঙ্গলবার থেকে তিন দিনের ভারত সফরে যাওয়ার আগে মধ্য এশিয়ার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। তিনি বলেন, ‘আমরা এখন ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার চেষ্টা করছি। এ বিষয়ে আমরা খুব কাছাকাছি পৌঁছেছি।’

ভারত সফরে রুবিওর মুম্বাইয়ে পৌঁছানোর কথা রয়েছে। পরে তিনি গুজরাট রাজ্যের জামনগরে যাবেন, যেখানে বিশ্বের বৃহত্তম একক স্থানে অবস্থিত তেল শোধনাগারটি পরিদর্শন করবেন।

রাশিয়ার তেল ও গ্যাসের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে রুবিও বলেন, ওয়াশিংটন বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও দামের ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়ে নিষেধাজ্ঞা থেকে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে ছাড় দেওয়ার মতো সিদ্ধান্ত নেওয়ার সময় এসব বিষয় বিবেচনা করতে হয়।’

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ভারত জানিয়েছিল, দ্বিপক্ষীয় বাণিজ্য বিরোধ নিরসনে একটি অন্তর্বর্তী কাঠামোগত চুক্তির শর্ত নিয়ে তারা একমত হয়েছে। গত সপ্তাহে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল জানান, ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির প্রথম ধাপের আলোচনা শেষ হয়েছে এবং বর্তমানে এর আইনি খসড়া তৈরির কাজ চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষকদল নেতা আটক

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

আপলোড সময় : ০৪:১৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬