ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মার্তিনেসের ক্ষমা সত্ত্বেও জরিমানা করেছে ম্যানচেস্টার ইউনাইটেড

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস ক্লাব কর্তৃপক্ষের নীতি ও দল গঠন নিয়ে সমালোচনা করার পর আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন। তবে তার এই ক্ষমা সত্ত্বেও ক্লাব কর্তৃপক্ষ তাকে আর্থিক জরিমানা করেছে।

গত মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়নস লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে পরাজয়ের পর মার্তিনেস ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, ক্লাব কর্তৃপক্ষ প্রধান কোচ মাইকেল ক্যারিককে কার্যকর স্কোয়াড দিতে ব্যর্থ হয়েছে এবং ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর জেসন উইলকক্সের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

বিতর্কিত মন্তব্যের পর বৃহস্পতিবার ক্লাব পরিচালনা পর্ষদ ও কোচের সঙ্গে বৈঠক করেন মার্তিনেস। বৈঠকের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দিয়ে ক্ষমা চান। মার্তিনেস বলেন, তিনি আবেগপ্রবণ এবং ফুটবলকে তীব্র অনুভূতির সঙ্গে ধারণ করেন। পরাজয়ের হতাশা থেকে তার মন্তব্য সঠিক ছিল না বলে তিনি উল্লেখ করেন।

মার্তিনেস আরও বলেন, দলের ঐক্যবদ্ধ থাকলে সাফল্য অর্জন সম্ভব। তিনি সতীর্থ ও ম্যানেজারের ওপর পূর্ণ আস্থা রেখে সামনের ম্যাচগুলোতে মনোযোগ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে, মার্তিনেসের ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছে। চলতি মৌসুমের শেষে তার চুক্তির মেয়াদ শেষ হবে, তবে ইউনাইটেডের হাতে চুক্তি বাড়ানোর বিকল্প রয়েছে। আগামী রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে মার্তিনেসের একাদশে স্থান পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে প্রধানমন্ত্রীকে বরণে সনাতন ধর্মাবলম্বীদের উচ্ছ্বাস: সাঈদ আল নোমান এমপি

মার্তিনেসের ক্ষমা সত্ত্বেও জরিমানা করেছে ম্যানচেস্টার ইউনাইটেড

আপলোড সময় : ১২:৪৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬