ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার নিখোঁজ চার কিশোরী উদ্ধার, বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২০৬ Time View

কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোপীনাথপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া তিন কিশোরীসহ চার কিশোরীকে ঢাকার হেমায়েতপুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। তারা টিকটকের মাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে তুলে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর পরিবারের কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় মিরপুরের তিন কিশোরী। তাদের সন্ধানে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়। এরপর মিরপুর থানা-পুলিশ নিখোঁজ কিশোরীদের উদ্ধারে অনুসন্ধান শুরু করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, মিরপুরের এক কিশোরীর সঙ্গে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার এক কিশোরীর পরিচয় হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে চার কিশোরী একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়।

পুলিশের তথ্য অনুযায়ী, চার কিশোরী ঢাকার হেমায়েতপুর এলাকায় একটি বাসা ভাড়া নেয়। সেখানে দুই কিশোরী পবিত্র কোরআন স্পর্শ করে ‘বিয়ের’ আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। অপর দুই কিশোরীও একই বাসায় অবস্থান করছিল।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, তিন কিশোরীর নিখোঁজের অভিযোগ পাওয়ার পর তাদের উদ্ধারে অভিযান চালানো হয়। ১১ অক্টোবর সন্ধ্যায় অভিযান চালিয়ে চার কিশোরীকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া চারজনের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের প্রথম বহুজাতিক বিমান মহড়ায় অংশগ্রহণ

কুষ্টিয়ার নিখোঁজ চার কিশোরী উদ্ধার, বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন

আপলোড সময় : ০৩:০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬