ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ বিলিয়ন ডলার সহায়তার আলোচনা চলছে: অর্থমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৪০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন মার্কিন ডলারের ঋণসহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা চলছে। তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং আলোচনা ও পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।

আজ মঙ্গলবার থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী জানান, এটি একটি প্রক্রিয়া, যা আগামী কয়েক মাস চলবে এবং আলোচনার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে আমির খসরু বলেন, বাংলাদেশের অর্থনৈতিক নীতি, কর্মসূচি এবং উন্নয়ন পরিকল্পনার সঙ্গে বিশ্বব্যাংকের সমঝোতা রয়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি সংকটের মধ্যে ছিল এবং বিশ্বজুড়ে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয়ও মোকাবিলা করতে হচ্ছে।

অর্থমন্ত্রী আরও বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে আগ্রহী এবং তারা যে নীতি গ্রহণ করেছে, তার সঙ্গে বিশ্বব্যাংক একমত। তিনি জানান, অংশীদারত্বের কাঠামো নিয়েও আলোচনা চলছে এবং বাংলাদেশের পক্ষ থেকে একটি লিখিত প্রস্তাব জমা দেওয়া হয়েছে।

মূল্যস্ফীতি ও মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি নিয়ে পূর্বাভাস সম্পর্কে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, সরকার অন্য কোনো সংস্থার প্রক্ষেপণকে বিতর্কিত করতে চায় না এবং বাজেটে নির্ধারিত অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের প্রথম বহুজাতিক বিমান মহড়ায় অংশগ্রহণ

বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ বিলিয়ন ডলার সহায়তার আলোচনা চলছে: অর্থমন্ত্রী

আপলোড সময় : ০১:৪০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬