মাদারীপুর শহরের শকুনি লেকপাড়ে অবস্থিত মুক্তমঞ্চে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এনসিপির সমাবেশ আজ বিকেল ৪টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
মুক্তমঞ্চের নিকটেই জেলা ও দায়রা জজের বাসভবন অবস্থিত। ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দলের অভ্যন্তরে কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে সমাবেশকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এমন ঘটনা ঘটানো হয়েছে কিনা, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
অনলাইন ডেক্স 

























