ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়েটে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন, অসুস্থতার কথা জানালেন উপাচার্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবন-২-এ প্রায় ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ রয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমসহ ১১ জন। উপাচার্য জানান, দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার কারণে তিনি প্রচণ্ড মাথাব্যথা ও অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উপাচার্য বলেন, সোমবার রাত ২টার দিকে পুলিশের মাধ্যমে খাবার পেয়েছিলেন তারা। সেই খাবার খেয়ে রাত পার করেছেন। তিনি আরও জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার সুযোগ পাননি।

নবনিযুক্ত উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন-২-এর ভেতরের ফটক ও মূল ফটকে তালা ঝুলিয়ে রেখেছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে অবরুদ্ধ উপাচার্যসহ অন্যদের জন্য সকালের খাবারের ব্যবস্থা করেন তারা।

পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইজাজ মাহমুদ খান বলেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তারা অবরুদ্ধ অবস্থায় থাকবেন। সোমবার রাতভর আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন-২-এর সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

এদিকে, অবরুদ্ধ উপাচার্য ও তার সহযোগীদের জন্য খাবারের ব্যবস্থা করা হলেও ভবনের ভেতরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। চুয়েটের চলমান সংকট নিরসন এবং শিক্ষার্থীদের বাসে হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টায় শাহবাগে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছেন ঢাকায় অবস্থানরত চুয়েটের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের প্রথম বহুজাতিক বিমান মহড়ায় অংশগ্রহণ

চুয়েটে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন, অসুস্থতার কথা জানালেন উপাচার্য

আপলোড সময় : ০১:৫১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬