বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মাহদী হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯টা ৩৫ মিনিটে জ্যামাইকা যাওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছান। তবে তাকে দেশ ছাড়ার অনুমতি দেওয়া হয়নি।
তিনি দাবি করেছেন, তার বিরুদ্ধে থাকা সব মামলায় তিনি জামিনে রয়েছেন, কিন্তু তবুও তাকে যেতে দেওয়া হয়নি। পুলিশ তাকে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দিয়েছে।
বিমানবন্দর থানার ডিউটি অফিসার জানিয়েছেন, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। পরে মাহদী বিমানবন্দর এলাকা থেকে চলে যান।
অনলাইন ডেক্স 
























