দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেঘনা আলম সম্প্রতি বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্ট পরিচয় দেওয়া কিছু ব্যক্তির বিরুদ্ধে মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, তিনি নিজেই তাদের চেয়ে ১০০ গুণ বেশি বিএনপি।
মেঘনা আলম তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘রাজনীতি বুঝতে হবে!’ এবং প্রকৃত অনলাইন অ্যাক্টিভিস্টদের পাশে থাকার কথাও উল্লেখ করেন।
১২ অক্টোবর তার স্ট্যাটাসে তিনি বলেন, ‘আগেই বলেছিলাম, বিএনপি অনলাইন এক্টিভিস্ট পরিচয় দেয়া কিছু গুপ্তদের থেকে মেঘনা আলম ১০০ গুণ বেশি বিএনপি।’
মেঘনা আলমের এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করতে পারে। তবে তিনি কাদের ‘গুপ্ত’ বলে উল্লেখ করেছেন, তা স্পষ্ট করেননি।
এদিকে, আজ সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা আলম।
অনলাইন ডেক্স 

























