ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাহুল গান্ধীর মন্তব্য: জনগণ একদিকে, মোদি-শাহ অন্যদিকে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:১৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

ভারতের জনগণ একদিকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার অন্যদিকে অবস্থান করছেন বলে মন্তব্য করেছেন রাহুল গান্ধী। সোমবার (১২ অক্টোবর) দিল্লির বিক্ষোভ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ তুলে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ঘোষণা করেছেন, তার বিরুদ্ধে বেলা ৩টায় ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে রিট আবেদন দাখিল করা হবে। তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে ধরে বলেন, এই ইস্যুতে দিল্লিতে গত চার-পাঁচ দিন ধরে ‘চলো দিল্লি’ ও ‘মার্চ ফর ডেমোক্রেসি’ নামে সাধারণ মানুষের গণআন্দোলন গড়ে উঠেছে।

তিনি পুরো দিল্লিকে অবরুদ্ধ করে রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন এবং অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আড়াল ও রক্ষা করার চেষ্টা করছে।

রাহুল গান্ধী বলেন, সরকার এই কাজ করে মারাত্মক ভুল করছে, কারণ প্রধান নির্বাচন কমিশনারকে যত বেশি সুরক্ষা দেওয়া হবে, মূল নিয়ন্ত্রণকারীর সন্ধান তত সহজ হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীর ছবি তোলার প্রতিবাদে সিলেটে স্বামী খুন

রাহুল গান্ধীর মন্তব্য: জনগণ একদিকে, মোদি-শাহ অন্যদিকে

আপলোড সময় : ০১:১৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬