ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় রোববার (১১ অক্টোবর) তিনি হাসপাতালে যান। এ সময় সাইফুলের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গে তার শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি নিয়ে আলোচনা করেন ডা. বিটু খান। তিনি সাইফুলের চিকিৎসা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করার আহ্বান জানান।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নুরুজ্জামান জানান, আগামী এক থেকে দুদিনের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে। খান সাইফুলের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
২০১৩ সালে তৎকালীন সরকারের আমলে পুলিশের নির্যাতনের শিকার হওয়ার পর থেকে খান সাইফুল দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। রাজনৈতিক আন্দোলনে তার ভূমিকার কারণে তিনি পরিচিতি পান।
ডা. বিটু হাসপাতালের পরিচালক ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে নিয়ে ১০০ শয্যাবিশিষ্ট স্ট্রোক ইউনিট পরিদর্শন করেন। এ সময় তিনি সেখানে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন।
অনলাইন ডেক্স 
























