ঢাকা ০৫:১১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেটার নতুন এআই অ্যাসিস্ট্যান্ট ‘মিউজ’ চালু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:১৫:৩১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০০ Time View

মেটা নতুন একটি এআই অ্যাসিস্ট্যান্ট ‘মিউজ’ চালু করেছে, যা স্বয়ংক্রিয়ভাবে ই-মেইল পাঠানো, গাড়ি বিক্রি করা এবং ভ্রমণ পরিকল্পনা করার মতো কাজ করতে সক্ষম। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক ঘোষণায় মেটা জানায়, এই সেবা আপাতত শুধুমাত্র যুক্তরাষ্ট্রে আলাদা ‘মিউজ’ অ্যাপে ব্যবহার করা যাবে।

মিউজ এআই এজেন্টটি ইমেইল, ক্যালেন্ডার, পেমেন্ট, ভ্রমণের টিকিট বুকিং, স্বাস্থ্য তথ্য ও কেনাকাটার মতো বিভিন্ন অ্যাপের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পারে। এটি ব্যবহারকারীর হয়ে ব্রাউজার ওপেন করা, ফর্ম পূরণ এবং দরকষাকষির মতো কাজও করতে সক্ষম। ব্যবহারকারীরা চাইলে অ্যাপগুলোর সাথে মিউজের সংযোগ তুলে নিতে পারবেন।

এটি ক্লাউডভিত্তিক একটি ভার্চুয়াল সিস্টেমে চলে, ফলে ব্যবহারকারী অ্যাপে সক্রিয় না থাকলেও ব্যাকগ্রাউন্ডে কাজ চালিয়ে যেতে পারে। মিউজ এমন কাজগুলো চালিয়ে যেতে পারে, যেগুলোতে সময় বেশি লাগে। কোনো আপডেট বা অনুমোদনের প্রয়োজন হলে এটি ব্যবহারকারীকে অবহিত করতে পারে।

মেটার একজন মুখপাত্র জানিয়েছেন, এই এআই এজেন্টটির সাধারণ সংস্করণ বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে যারা এটি বেশি মাত্রায় ব্যবহার করতে চান, তাদের জন্য মেটা সাবস্ক্রিপশন সুবিধা নিয়ে আসবে। মেটা দাবি করছে, 'পার্সোনাল সুপার-ইন্টেলিজেন্স' মানবজীবনের জন্য একটি যুগান্তকারী প্রযুক্তি হতে যাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান

মেটার নতুন এআই অ্যাসিস্ট্যান্ট ‘মিউজ’ চালু

আপলোড সময় : ০৩:১৫:৩১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬