ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ওসি রাকিবুলের ভাইরাল অডিওর সত্যতা নিশ্চিত, তথ্য পাচার নিয়ে চলছে তদন্ত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩০:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ২০৬ Time View

ক্যান্টনমেন্ট থানার ওসি মো. রাকিবুল হাসানের ভাইরাল অডিওর সত্যতা নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানিয়েছেন, অডিওর মাধ্যমে রাকিবুল কোনো তথ্য পাচার করেছেন কি না, সে বিষয়ে তদন্ত চলছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ক্যান্টনমেন্ট থানার ওসির অডিও রেকর্ডটি তার কণ্ঠের এবং এটি অন্য কোনোভাবে তৈরি হয়নি।

ডিবিপ্রধান জানান, রাকিবুল হাসানকে দুই দফায় রিমান্ডে নিয়ে তার কথোপকথনের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তিনি বলেন, "ভয়েস টেস্ট করে নিশ্চিত হয়েছি যে, এটা তার ভয়েস।"

গত ১৬ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিবুল হাসানের কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ে। ওই অডিওতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যার মধ্যে শেখ হাসিনার দেশে ফেরা, পুলিশের সক্ষমতা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান উল্লেখযোগ্য।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় সংঘর্ষে নারীসহ আহত ৩০ জন

ওসি রাকিবুলের ভাইরাল অডিওর সত্যতা নিশ্চিত, তথ্য পাচার নিয়ে চলছে তদন্ত

আপলোড সময় : ০৪:৩০:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬