ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মামুনুল হক: মওদুদীর ভূমিকা কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় প্রশংসনীয়

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার আন্দোলনে দেওবন্দের শীর্ষ আলেমদের পাশাপাশি মাওলানা মওদুদীরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি সম্প্রতি জামিয়াতুত তারবিয়াহ আল ইসলামিয়ায় অনুষ্ঠিত এক সমাবেশে এ মন্তব্য করেন।

মামুনুল হক বলেন, “মাওলানা মওদুদী সাহেবের ভূমিকা অবশ্যই প্রশংসনীয় ছিল। তখন কেবল তাকে সঙ্গে নিয়েই আন্দোলন করা হয়নি, বরং তার মুক্তির দাবিতে গোটা উপমহাদেশের দেওবন্দের সকল ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে আন্দোলন করেছেন।”

তিনি জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, এ দেশের ছাত্র-জনতার রক্তে কেনা জুলাইয়ের মাধ্যমে জাতি দীর্ঘদিনের বৈষম্য ও দুঃশাসন থেকে মুক্তির স্বপ্ন দেখেছে। কওমির সন্তানরা এই অর্জনকে ঘরে তুলতে রাজপথের লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে।

মামুনুল হক হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কেউ জুলাইয়ের এই অর্জনকে নস্যাৎ বা বিভক্ত করার চেষ্টা করে, তবে তা হবে চরম আত্মঘাতী। তিনি বলেন, আলেম সমাজ যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশের চেয়ে উন্নত: বাণিজ্যমন্ত্রী

মামুনুল হক: মওদুদীর ভূমিকা কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় প্রশংসনীয়

আপলোড সময় : ০৫:১৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬