ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলের পুলিশের উপর হামলা চালিয়ে পালানো দুই ভাই গ্রেফতার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২২:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া ওয়ারেন্টভুক্ত আসামি মো. এসকেন শেখ (৩৪) ও তার ভাই নয়ন শেখ (২৪)কে গ্রেফতার করেছে এসআরবি -৬। রবিবার (৪ অক্টোবর) দিবাগত রাত ৩ টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত এসকেন শেখ ও নয়ন শেখ উপজেলার খাশিয়াল ইউনিয়নের পুটিমারী গ্রামের বাবুল শেখের দুই ছেলে।

গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে নড়াগাতী থানার এসআই মো. মুরাদ হোসেন ও হাসান হাসান এসকেন শেখকে পুটিমারী বাজার থেকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর এসকেন ও তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেন। হামলায় এসআই মুরাদ হোসেন আহত হন এবং তিনি কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

পুলিশ জানায়, আসামি এসকেন শেখের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি এবং মাদকের ঘটনায় নয়টি মামলা রয়েছে। হামলার ঘটনায় ২৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনার পরদিন বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে পুটিমারী ঈদগাহ গেটের সামনে থেকে আসামির ফেলে যাওয়া হাতকড়াটি উদ্ধার করা হয়।

ওসি মো. হোসেন আলী জানান, গ্রেফতারকৃত এসকেন শেখ ও নয়ন শেখকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্ত শুরু

নড়াইলের পুলিশের উপর হামলা চালিয়ে পালানো দুই ভাই গ্রেফতার

আপলোড সময় : ০১:২২:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬