ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ সাত মাস ধরে চললেও সংঘাত সমাপ্তির লক্ষ্যে দুই দেশ পরোক্ষ আলোচনায় যুক্ত রয়েছে বলে জানিয়েছেন মধ্যস্থতাকারী দেশ কাতার।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ইব্রাহিম আল-হাশমি জানান, সংলাপ প্রক্রিয়া অব্যাহত আছে। কাতার এবং আঞ্চলিক অংশীদারদের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে বার্তা আদান-প্রদান চালু রয়েছে।
এদিকে, ইরানের সামরিক শীর্ষ নেতৃত্ব ধ্বংস হওয়ার পর বর্তমানে দেশটি কে পরিচালনা করছে তা ওয়াশিংটন জানে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তাদের প্রথম সারির নেতারা চলে গেছেন, দ্বিতীয় সারির নেতারাও নেই। আমার সবচেয়ে বড় সমস্যা হলো দেশটি এখন কে পরিচালনা করছে তা কেউ জানে না।’
অনলাইন ডেক্স 

























