ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৪০:১৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া (কেপি) এবং বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ১৮ জন সন্ত্রাসী নিহত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

খাইবার পাখতুনখাওয়ার উত্তর ওয়াজিরিস্তানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে 'ফিতনা আল-খাওয়ারিজ' গোষ্ঠীর ১৩ জন সন্ত্রাসী নিহত হয়। পাকিস্তান সরকার নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যদের জন্য 'ফিতনা আল-খাওয়ারিজ' শব্দটি ব্যবহার করে।

অন্যদিকে, বেলুচিস্তানের মাস্তুং জেলায় 'ফিতনা আল-হিন্দুস্তান' গোষ্ঠীর ৫ জন সন্ত্রাসীকে খতম করেছে নিরাপত্তা বাহিনী। পাকিস্তান সরকার বেলুচিস্তানভিত্তিক সন্ত্রাসী দলগুলোকে 'ফিতনা-আল-হিন্দুস্তান' হিসেবে অভিহিত করে, যা ভারতের কথিত ভূমিকার প্রতি ইঙ্গিত করে। বর্তমানে 'অপারেশন রদ্দ-উল-ফিতনা ৩'-এর অধীনে ওই এলাকায় তল্লাশি ও ক্লিয়ারেন্স অভিযান চলছে।

পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিকস)-এর তথ্য অনুযায়ী, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে নিরাপত্তা সংকট চলছে। গত আগস্টে কেপি অঞ্চলে ৫৪টি সন্ত্রাসী হামলা রেকর্ড করা হয়, যা জুলাইয়ের ৩৬টির তুলনায় ৫০ শতাংশ বেশি।

সাম্প্রতিক সময়ে উত্তর ওয়াজিরিস্তান, মির আলী, বারা, ডেরা ইসমাইল খানসহ কেপির বিভিন্ন অঞ্চলে একাধিক গোয়েন্দাভিত্তিক অভিযানে বহু সন্ত্রাসী নিহত হয়েছে। একই সময়ে, বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী শতাধিক সন্ত্রাসীকে নির্মূল করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী: ঐতিহ্য ও স্বাদের মিষ্টি

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত

আপলোড সময় : ০১:৪০:১৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬