ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কারের ঘোষণা শুরু হয়েছে। প্রথম দিনেই চিকিৎসাবিজ্ঞান বা শরীরতত্ত্বে নোবেলজয়ীদের নাম প্রকাশ করা হয়েছে। এ বছর এই বিভাগে যৌথভাবে পুরস্কার পেয়েছেন কার্ল ডেইসারোথ, পিটার হেগেমান ও জর্জি নাগেল।

সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে তাদের নাম ঘোষণা করা হয়।

আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স–সংক্রান্ত গুরুত্বপূর্ণ আবিষ্কারের স্বীকৃতি হিসেবে তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল পুরস্কার কর্তৃপক্ষ। সুইডেনের করোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি এ বছরের চিকিৎসাবিজ্ঞানের পুরস্কারপ্রাপক নির্বাচন করেছে।

আগামী দিনগুলোতে পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য এবং শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। অর্থনীতিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ১২ অক্টোবর। শান্তিতে নোবেল পুরস্কারের ঘোষণা আসবে নরওয়ের রাজধানী অসলো থেকে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বান্দরবানের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন পেলেন প্রধানমন্ত্রী থেকে সম্মাননা

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী

আপলোড সময় : ০৪:০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬