ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংক সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে: হাসনাত আবদুল্লাহ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩০:২২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, ব্যাংক খাতকে নির্দিষ্ট কিছু পরিবারের 'জমিদারি' বানিয়ে রাখার পুরনো সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

রোববার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ব্যাংক খাতের সংস্কার প্রক্রিয়া এবং নতুন নীতিগত সিদ্ধান্তের সমালোচনা করেন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, অতীতে ব্যাংকগুলোকে পারিবারিক নিয়ন্ত্রণমুক্ত রাখতে এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক এবং টানা ছয় বছরের বেশি পদে না থাকার নিয়ম ছিল।

হাসনাত আবদুল্লাহ বলেন, ২০১৮ সালে শেখ হাসিনার আমলে অলিগার্কদের ব্যাংক দখলের সুযোগ দিতে পরিচালকের মেয়াদ বাড়িয়ে ৯ বছর এবং এক পরিবারের চারজনকে পর্ষদে রাখার সুযোগ দেওয়া হয়। ২০২৩ সালে সদস্যসংখ্যা তিনজন করা হলেও মেয়াদ বাড়িয়ে ১২ বছর করা হয়।

তিনি উল্লেখ করেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ড. আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর ব্যাংক খাতে সুশাসন ফেরাতে বিভিন্ন সংস্কারের প্রস্তাব করেছিলেন। তবে বর্তমানে একজন ব্যবসায়ীকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, বর্তমান অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকের সংস্কার প্রস্তাব নাকচ করে দিতে চাইছে। এর ফলে ব্যাংক পর্ষদে এক পরিবারের তিনজনের পরিচালক থাকার সুযোগ এবং ৯ বছরের মেয়াদ ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বৃদ্ধি, নতুন মূল্য ১ হাজার ৮৩৭ টাকা

ব্যাংক সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে: হাসনাত আবদুল্লাহ

আপলোড সময় : ০৩:৩০:২২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬