ঢাকা ০৬:২২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা: টিআইবির সহিংসতা বন্ধের আহ্বান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠনকে নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

আজ সোমবার এক বিবৃতিতে টিআইবি বলেছে, তদন্ত কমিটি গঠন বা সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার মধ্যে দায়িত্ব সীমাবদ্ধ না রেখে সহিংসতার প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামী রাজনৈতিক দায় এড়িয়ে যেতে পারে না। অপরাধে জড়িতদের আইনের আওতায় আনার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, নিজেদের সংগঠনে পরিবর্তন নিশ্চিত না করলে রাজনৈতিক দলের প্রতি জনগণের আস্থা অর্জন সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ে হামলা প্রতিরোধে প্রশাসনের ব্যর্থতাকে প্রাতিষ্ঠানিক কর্তৃত্ব ক্ষয়ের বৃহত্তর প্রেক্ষাপট হিসেবে উল্লেখ করেছে টিআইবি।

বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের ন্যায়বিচার চাওয়া ও শান্তিপূর্ণভাবে দাবি জানানোর অধিকার সুরক্ষিত রাখতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় প্রভাবের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বান্দরবানের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন পেলেন প্রধানমন্ত্রী থেকে সম্মাননা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা: টিআইবির সহিংসতা বন্ধের আহ্বান

আপলোড সময় : ০৪:২৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬