সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ডেলিভারির কাজের ফাঁকে পবিত্র কুরআন তিলাওয়াত করে প্রশংসা অর্জন করেছেন উগান্ডার নাগরিক মনসুর কাতাবালওয়া। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা ব্যাপক সাড়া ফেলেছে।
মনসুর গত দুই বছর ধরে আরব আমিরাতে বসবাস করছেন এবং গত পাঁচ মাস ধরে জনপ্রিয় রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘তালাবাত’-এর ডেলিভারি রাইডার হিসেবে কাজ করছেন। তিনি প্রবাসে গিয়ে স্ত্রী ও দুই সন্তানের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করছেন।
ভিডিওতে দেখা যায়, মনসুর বাইকের পাশে বসে গভীর মনোযোগে কুরআন তিলাওয়াত করছেন। তিনি জানান, এটি তার দৈনন্দিন জীবনের একটি অংশ এবং তিনি নিয়মিতভাবে কুরআন পড়েন। মনসুর তিন বছর আগে তার বাবা-মা এবং ভাইকে হারান, যা তাকে ইসলামের প্রতি আরও নিবিড়ভাবে আকৃষ্ট করেছে।
তিনি কুরআন হিফজ করেছেন এবং ডেলিভারির কাজের সময় মোবাইলে তিলাওয়াত শোনেন। কাজের বিরতিতে কুরআন পড়া তাকে মানসিকভাবে আল্লাহর কাছাকাছি অনুভব করতে সাহায্য করে। মনসুর বলেন, “আমি আমার প্রয়াত মা-বাবার আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস প্রার্থনার নিয়তেই কোরআন পাঠ ও চর্চা করি।”
অনলাইন ডেক্স 
























