ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে সওজের জমিতে যমুনা টাওয়ার নির্মাণের অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:১৫:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ২০৪ Time View

সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অধিগ্রহণকৃত জমিতে যমুনা টাওয়ার নামে ১০ তলা একটি ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। সওজের মাঠপর্যায়ের জরিপ অনুযায়ী, ভবনটির একটি অংশ সরকারি জমির মধ্যে প্রায় ৩ ফুটের বেশি প্রবেশ করেছে বলে জানা গেছে।

নথিপত্র অনুযায়ী, ভবনটি সয়াধানগড়া মৌজার জেএল নং-৮৫-এর এসএ দাগ নং-৪৩৪ এবং আরএস দাগ নং-২৪২০ এলাকায় অবস্থিত। সওজের পক্ষ থেকে জানানো হয়েছে, হাটিকুমরুল-নলকা-সিরাজগঞ্জ মহাসড়ক নির্মাণের জন্য দুই দফায় মোট ৪ দশমিক ০৫ শতক জমি অধিগ্রহণ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, ওই অধিগ্রহণকৃত জমির সীমানার মধ্যেই যমুনা টাওয়ার নির্মাণ করা হয়েছে। সওজের পরিমাপে ভবনের একটি অংশ সরকারি জমির মধ্যে পাওয়া যাওয়ার বিষয়টি চিহ্নিত হয়েছে। মহাসড়ক আইন, ২০২১ অনুযায়ী, মহাসড়কের সংরক্ষণ এলাকা থেকে উভয় পাশে ১০ মিটার এলাকা সংরক্ষণ করা বাধ্যতামূলক।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভবনটির সামনের অংশে রাস্তার তুলনায় উঁচু করে পোর্টিকো ও প্রবেশপথ নির্মাণ করা হয়েছে, যা বৃষ্টির পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তারা ভবনের প্রকৌশলগত পরীক্ষা ও অবৈধ অংশ অপসারণের দাবি জানিয়েছেন।

যমুনা টাওয়ারের মালিক আব্দুস সামাদ বলেন, নিজেদের জায়গা বাদ দিয়ে অন্যের জায়গায় ভবন নির্মাণের সুযোগ নেই। তবে সওজের জমি নিয়ে প্রশ্ন উঠলে তিনি কল কেটে দেন। সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনিসুর রহমান জানিয়েছেন, ভবনের অবৈধ অংশ উচ্ছেদ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বান্দরবানের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন পেলেন প্রধানমন্ত্রী থেকে সম্মাননা

সিরাজগঞ্জে সওজের জমিতে যমুনা টাওয়ার নির্মাণের অভিযোগ

আপলোড সময় : ০৩:১৫:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬