ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময়সীমা বাড়লো

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বীর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেটভুক্তির জন্য আবেদন দাখিলের সময়সীমা বাড়িয়েছে। আগ্রহী ব্যক্তিরা আগামী ৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের পর নতুন করে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

মন্ত্রণালয় গত ১ অক্টোবর বৃহস্পতিবার এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন দাখিল করতে আহ্বান জানানো হয়েছে।

গেজেট শাখা থেকে জারি করা স্মারকে গণবিজ্ঞপ্তিটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের জন্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) শাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়। স্মারকটিতে উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষর করেন।

মন্ত্রণালয় জানায়, বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জন্য এর আগে বিভিন্ন সময়ে আবেদন গ্রহণ ও যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আবেদনকারীদের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা, সংশ্লিষ্ট নথিপত্র ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করে গেজেটভুক্তির বিষয়টি নিষ্পত্তি করা হয়।

নতুন করে গেজেটভুক্তির সুযোগ ও আবেদনের সময়সীমা নিয়ে আগ্রহী ব্যক্তিদের মধ্যে আলোচনা চলছিল। এরই প্রেক্ষাপটে মন্ত্রণালয় আবেদন দাখিলের সময়সীমা বাড়িয়ে ৭ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শিলিগুড়ি আদালতে হিজাব পরা বিচারককে দেখে আসামির ‘জয় শ্রীরাম’ স্লোগান

বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময়সীমা বাড়লো

আপলোড সময় : ০১:৫১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬