ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনে হামলা অব্যাহত রাখার ঘোষণা পুতিনের, পারমাণবিক অস্ত্রের হুঁশিয়ারি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৩৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ২০৮ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে দূরপাল্লার হামলা বন্ধের কোনো চুক্তিতে যেতে রাজি নন। তিনি জানান, ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলার জবাব দিতে রাশিয়া পাল্টা হামলা চালিয়ে যাবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) মস্কোয় আয়োজিত ভলদাই আলোচনা ক্লাবের রাজনৈতিক ফোরামে পুতিন বলেন, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রুশ হামলা বন্ধের বিনিময়ে রাশিয়ার তেল শোধনাগার ও জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করার প্রস্তাব হাস্যকর। তিনি দাবি করেন, ইউক্রেনের রুশ তেল শোধনাগারগুলোতে হামলা কিছু ক্ষেত্রে তাদের লক্ষ্য অর্জন করেছে এবং এসব হামলার কারণে রাশিয়ার মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রায় ১ শতাংশ ক্ষতি হয়েছে।

সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় হামলা বাড়িয়েছে, যার মধ্যে ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান ও রেল যোগাযোগ লক্ষ্যবস্তু হিসেবে রয়েছে। ইউক্রেনের অভিযোগ, মস্কো ইচ্ছাকৃতভাবে বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে।

এদিকে, কালিনিনগ্রাদ নিয়ে পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে পুতিন বলেন, সেখানে কোনো ধরনের হুমকি তৈরি হলে রাশিয়া পারমাণবিক অস্ত্রসহ সব ধরনের অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনা করবে। তিনি বলেন, আন্তর্জাতিক সংঘাতে উত্তেজনা বাড়লে পরিস্থিতি বিপজ্জনক পর্যায়ে পৌঁছাতে পারে।

পুতিন পশ্চিমা কোম্পানির সম্পদ ফেরতের সম্ভাবনার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, সম্পর্কের উন্নতি হলে এবং পরিস্থিতি অনুকূলে থাকলে পশ্চিমা কোম্পানিগুলো তাদের রাশিয়ায় থাকা সম্পদ ফিরে পেতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এবি পার্টির প্রতিবাদ: আখতারুজ্জামানের গ্রেপ্তার ও বিমানবন্দরের অব্যবস্থাপনা

ইউক্রেনে হামলা অব্যাহত রাখার ঘোষণা পুতিনের, পারমাণবিক অস্ত্রের হুঁশিয়ারি

আপলোড সময় : ০২:৩৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬