ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল ৭৭ বছরের প্রবীণ ব্যক্তি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

ভারতের হায়দ্রাবাদের ৭৭ বছর বয়সী ভিবিআর প্রসাদ বিমানে ভ্রমণের সময় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটি ব্যবহার করে নতুন ব্যবসার পরিকল্পনা সাজানোর কারণে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। তার বিনয়ী আচরণ এবং প্রযুক্তির প্রতি আগ্রহ নেটিজেনদের মন জয় করেছে।

শুক্রবার (২ অক্টোবর) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, প্রসাদ ইন্ডিগোর একটি ফ্লাইটে ভ্রমণ করছিলেন। পাশের আসনে থাকা এক তরুণ যাত্রী তার কর্মকাণ্ড লক্ষ্য করেন এবং পরে সেই মুহূর্তের ছবি ও কথোপকথনের অংশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করেন। পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

পোস্টে তরুণ যাত্রী উল্লেখ করেন যে, প্রসাদ উড্ডয়নের আগ পর্যন্ত চ্যাটজিপিটি দিয়ে ভার্টিক্যাল ফার্মিংয়ের ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করছিলেন এবং তিনি এআইকে ‘স্যার’ বলে ডাকছিলেন। প্রসাদের একটি বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেতেই তা ব্যাপকভাবে শেয়ার হয়।

প্রসাদ চ্যাটজিপিটিকে ধন্যবাদ জানিয়ে লেখেন, “চমৎকার দিকনির্দেশনার জন্য ধন্যবাদ, স্যার। আমি আবার আপনার কাছে ফিরে আসব, স্যার।” তার এই বিনয়ী আচরণ এবং প্রযুক্তির প্রতি আগ্রহ ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

প্রবীণ এই ব্যক্তির কর্মকাণ্ড দেখে সহযাত্রী তাকে ৭৭ বছর বয়সেও তরুণদের চেয়ে বেশি সক্রিয় হিসেবে প্রশংসা করেন। প্রসাদ বলেন, “আমাদের জীবনকে আরও ভালো করার জন্য এআই ব্যবহার করা।” তার বক্তব্য এবং আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে মানসিক ভারসাম্যহীন কিশোরী সুরাইয়া নিখোঁজ, বোয়ালিয়া থানায় জিডি

চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল ৭৭ বছরের প্রবীণ ব্যক্তি

আপলোড সময় : ০১:৩৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬