ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাড়ি ফিরলেন শিক্ষক গোলাম কিবরিয়া লালন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য করার অভিযোগে পুলিশ হেফাজতে থাকা শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে সসম্মানের সাথে বাড়িতে পৌঁছে দিয়েছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি নিজে পুলিশ ফোর্স নিয়ে তাকে সসম্মানের সাথে তার বাড়িতে পৌঁছে দিয়েছি।’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন জানান, প্রধানমন্ত্রী বিষয়টি জানতে পেরে শিক্ষককে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।

মাহ্‌দী আমিন বলেন, প্রধানমন্ত্রী মনে করেন, মতের ভিন্নতা থাকতেই পারে এবং প্রত্যেক মানুষের দৃষ্টিভঙ্গি ও মতামত তার নিজস্ব। তিনি মতপ্রকাশের অধিকারকে সম্মান করার গুরুত্ব তুলে ধরেন।

এর আগে বুধবার বেলা ১১টার দিকে শিক্ষক লালনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ ছিল, তিনি ক্লাসে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন।

শিক্ষক গোলাম কিবরিয়া লালন বলেন, ‘আমার কথার উদ্দেশ্য কটূক্তি ছিল না। তবে ক্লাসে ওনার প্রসঙ্গ টানাটা ভুল হয়েছিল।’ তিনি জানান, পুলিশ তার প্রতি মানবিক আচরণ করেছে এবং নিরাপত্তার স্বার্থে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল।

তিনি প্রধানমন্ত্রীর নির্দেশে বাড়িতে পৌঁছানোর পর আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বলেন, ‘আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী: গুপ্ত দলটি জনগণের স্বার্থবিরোধী কাজ করছে

প্রধানমন্ত্রীর নির্দেশে বাড়ি ফিরলেন শিক্ষক গোলাম কিবরিয়া লালন

আপলোড সময় : ০১:৩৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬