ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় পূর্ববিরোধের জেরে হামলা, একই পরিবারের ৫ জন আহত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:১৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

সাতক্ষীরার কলারোয়ায় পূর্ববিরোধের জেরে হামলার অভিযোগে মহাসিন আলী (৪০) ও তার স্বজনদের ওপর আক্রমণ করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার ভাই, চাচাতো ভাই, বোনাই ও ভাগ্নেসহ পাঁচজন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুর ১২টার দিকে কলারোয়া উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে আনন্দ জুয়েলার্সের সামনে এ ঘটনা ঘটে। মহাসিন আলী বাদী হয়ে কলারোয়া থানায় আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, পূর্ববিরোধের জেরে সজিব হোসেন, শামিম রেজা, শাহিন হোসেন, সাঈদ, হুমায়ুন হোসেন, দেলোয়ার হোসেন, তবিবুর রহমান ও ইসাহাকসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে মহাসিন আলীর ওপর হামলা করেন। এতে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।

মহাসিন আলী অভিযোগ করেছেন, হামলার সময় তার ভাই শাহিনুর রহমান এগিয়ে এলে তাকেও আক্রমণ করা হয়। পরে চাচাতো ভাই, বোনাই ও ভাগ্নে এগিয়ে এলে তাদের ওপরও হামলা করা হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন এবং পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগীরা জানান, তাদের সঙ্গে স্থানীয় কয়েকজনের পূর্বে বিরোধ চলছিল এবং সম্প্রতি একটি মামলায় সাক্ষী হওয়ার কারণে তাদের ওপর চাপ ও হুমকি দেওয়া হচ্ছিল। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, অভিযোগ পেয়েছেন এবং তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি

সাতক্ষীরায় পূর্ববিরোধের জেরে হামলা, একই পরিবারের ৫ জন আহত

আপলোড সময় : ০১:১৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬