কেপ টাউনে আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এই আয়োজন করেছে। একই দিন থেকে শুরু হবে বিশ্বকাপের টিকিট বিক্রির প্রক্রিয়া।
বিশ্বকাপে অংশ নেওয়া ১৪টি দলের মধ্যে ১০টি দল আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত হবে। স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। বাকি আটটি দল আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ের ভিত্তিতে সুযোগ পাবে। বাছাইপর্ব পেরিয়ে আসা চারটি দলের নাম সূচিতে থাকবে ‘কোয়ালিফায়ার ১, ২, ৩ ও ৪’ হিসেবে।
র্যাংকিংয়ের ভিত্তিতে বিশ্বকাপের মূল পর্বে খেলার দৌড়ে এগিয়ে থাকা আটটি দল হলো- ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাংলাদেশ। স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকার সরাসরি জায়গা পাওয়ায় বাংলাদেশের সুযোগ বেড়েছে।
বৃহস্পতিবার আইসিসি বিশ্বকাপের টিকিট পেতে ব্যালট বা লটারি প্রক্রিয়া চালু করবে। সমর্থকেরা ১ অক্টোবর থেকে টিকিট ক্রয়ের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।
আইসিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৭ বিশ্বকাপকে তিনটি ধাপে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে ১৪টি কোয়ালিফাইড দলের মধ্যে র্যাংকিংয়ের নিচের তিনটি দল নিয়ে একটি ‘সুপার সিরিজ’ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় রাউন্ডে ১২টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে ৩০টি ম্যাচ খেলবে।
অনলাইন ডেক্স 

























