সম্প্রতি, সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটপাতে এক হতদরিদ্র বয়োবৃদ্ধ ঝালমুড়ি বিক্রেতার দোকান ভাঙচুরের একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবির সঙ্গে দাবি করা হয়েছে যে, চাঁদা না পেয়ে এই ভাঙচুরের ঘটনা ঘটেছে।
তবে অনুসন্ধানে জানা যায়, এই দাবিটি সত্য নয়। প্রচারিত ছবিটি বাস্তব নয় এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা তৈরি।
যদি সত্যিকার অর্থে চাঁদা না পেয়ে ঝালমুড়ির দোকান ভাঙচুরের ঘটনা ঘটে, তাহলে তার বাস্তব ছবি, ভিডিও চিত্র এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার কথা। কিন্তু, এ বিষয়ে কোনো ছবি, ভিডিও কিংবা সংবাদ পাওয়া যায়নি।
আলোচিত দাবির সঙ্গে প্রচারিত ছবিটি ওপেনএআই এর সহযোগিতায় যাচাই করা হয়েছে এবং নিশ্চিত হওয়া গেছে যে, ছবিটি ওপেনএআই দ্বারা তৈরি।
অতএব, ফুটপাতে ঝালমুড়ির দোকান ভাঙচুরের এই ভুয়া গল্পের সঙ্গে প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি হয়েছে।
অনলাইন ডেক্স 























