রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন ১৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কাদিরগঞ্জ এলাকা থেকে সুরাইয়া খাতুন (১৭) নামের এক মানসিক ভারসাম্যহীন কিশোরী নিখোঁজ হয়েছে। গত ২৫ জুলাই (শনিবার) বিকাল ৫:৩০ ঘটিকার সময় সে নিজ এলাকা থেকে নিখোঁজ হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সুরাইয়া খাতুনের পিতা মোঃ সেন্টু এবং মাতা মোসাঃ সামিমা। কিশোরীটি মানসিকভাবে অসুস্থ। সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর- ২০৬৬।
কোনো সহৃদয় ব্যক্তি যদি উক্ত কিশোরীর সন্ধান পেয়ে থাকেন, তবে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করার জন্য আবেদন জানানো হয়েছে। যোগাযোগের ঠিকানা ও নম্বর: মোবাইল: 01756565572, থানা: বোয়ালিয়া থানা, রাজশাহী।
অনলাইন ডেক্স 























